স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : ৩ বছর ধরে নিখোঁজ কিশোর সোহাগ: সন্ধানের আশায় স্বজনরা
এক নজরে : কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার পশ্চিম পুড্ডা গ্রামের কিশোর সোহাগ (১৬) গত ৩ বছর ধরে নিখোঁজ রয়েছে। দীর্ঘ দিন ধরে সন্ধান না পেয়ে সন্তানকে ফিরে পেতে আকুল আবেদন জানিয়েছেন তার অসহায় পরিবা...
৩ বছর ধরে নিখোঁজ কিশোর সোহাগ: সন্ধানের আশায় স্বজনরা
Watermark Logo
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার পশ্চিম পুড্ডা গ্রামের কিশোর সোহাগ (১৬) গত ৩ বছর ধরে নিখোঁজ রয়েছে। দীর্ঘ দিন ধরে সন্ধান না পেয়ে সন্তানকে ফিরে পেতে আকুল আবেদন জানিয়েছেন তার অসহায় পরিবার।

​পারিবারিক তথ্যসূত্রে জানা যায়, সোহাগের পিতার নাম সুলতান মিয়া এবং মাতার নাম ববিতা। তাদের স্থায়ী ঠিকানা-গ্রাম: পশ্চিম পুড্ডা, ডাকঘর: গচিহাটা, থানা: কটিয়াদী, জেলা: কিশোরগঞ্জ। পরিবারটি ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় অস্থায়ীভাবে বসবাস করছিলেন। প্রায় ৩ বছর আগে সেখান থেকেই সোহাগ নিখোঁজ হয়। এরপর আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।

​নিখোঁজ কিশোরের তথ্য:
​নাম: সোহাগ, বর্তমান বয়স: আনুমানিক ১৬ বছর (হারিয়ে যাওয়ার সময় ১৩ বছর), ​পিতার নাম: সুলতান মিয়া: ​মাতার নাম: ববিতা, স্থায়ী ঠিকানা: গ্রাম: পশ্চিম পুড্ডা, পোস্ট: গচিহাটা, থানা: কটিয়াদী, জেলা: কিশোরগঞ্জ, ​অস্থায়ী ঠিকানা: জিনজিরা, কেরানীগঞ্জ, ঢাকা, কোনো দয়ালু বা হৃদয়বান ব্যক্তি যদি উক্ত কিশোরের কোনো তথ্য বা সন্ধান জেনে থাকেন, তবে মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত সংশ্লিষ্টত থানায়  ফেরণ  করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন