স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন
এক নজরে : বাগেরহাট সদর উপজেলার ৪৭নং সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়  প্রাঙ্গণে আলোচনা...
সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন
Watermark Logo
বাগেরহাট সদর উপজেলার ৪৭নং সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষে বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়  প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব আশরাফ ঢালী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখালগাছি ইউনিয়ন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শেখ হাসান আল মামুন বাপ্পি। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোসাঃ ফারহানা খাতুন, সহ-সভাপতি শেখ মঞ্জুর আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্পনা রানী ঘোষ, শেখ আঃ আলিম, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, লিয়াকত আলী মোড়ল, সুজাতা রানী কুন্ডু, শাহানা আক্তার স্বপ্না, সুপ্রিয়া দেবনাথ'সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর পবিত্র জীবনী, মানবিক মূল্যবোধ, ন্যায়-নীতি, সততা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ নিয়ে আলোচনা করা হয়। 

অনুষ্ঠানের অতিথিরা বলেন, মহানবী (সাঃ) ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমত ও উত্তম আদর্শের প্রতীক। মানবজাতির পথপ্রদর্শক হিসেবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাঁর জীবনাদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিকতা প্রতিষ্ঠা করা সম্ভব। নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে তাবারক বিতরণ করা হয়।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন