স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : চাঁদপুরের বাংলা বাজার জামেউল উলুম হাফেজিয়া কওমি মাদরাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ
এক নজরে : চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের বাখরপুর বাংলা বাজার জামেউল উলুম হাফেজিয়া কওমি মাদরাসায় প্রথম শ্রেণির মা ও অভিভাবক সমাবেশ এবং অর্ধবার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের...
চাঁদপুরের বাংলা বাজার জামেউল উলুম হাফেজিয়া কওমি মাদরাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ
Watermark Logo
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের বাখরপুর বাংলা বাজার জামেউল উলুম হাফেজিয়া কওমি মাদরাসায় প্রথম শ্রেণির মা ও অভিভাবক সমাবেশ এবং অর্ধবার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সকালে অনুষ্ঠিত এ অভিভাবক সমাবেশে মাদরাসার মুহতামিম মাওলানা বাশার খানের সভাপতিত্বে এবং মাদরাসার শিক্ষক আঃ হান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চান্দ্রা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলা বাজার জামেউল উলুম হাফেজিয়া কওমি মাদরাসার সভাপতি এবং বাংলা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি গিয়াস উদ্দিন মিন্টু মাঝি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার সেক্রেটারি ইসমাইল ঢালী, উপদেষ্টা মোঃ হালিম মাঝি, সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা মোঃ মোক্তার হোসেন মাঝি, উপদেষ্টা নুরুল ইসলাম মাঝি, প্রবাসী মোঃ মুন্না মাঝি, মাওলানা সাব্বির আহমেদসহ মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

প্রধান অতিথির বক্তব্যে মাদরাসার সভাপতি গিয়াস উদ্দিন মিন্টু মাঝি বলেন, ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলতে মাদরাসার পাশাপাশি পরিবারের ভূমিকাও অপরিহার্য। সন্তানরা কোথায় যায়, কী করে—সর্বোপরি তাদের চলাফেরার দিকে অভিভাবকদের গুরুত্বের সঙ্গে নজর রাখতে হবে।’

তিনি বলেন, ‘সমাজে মোবাইল ফোনের অতিরিক্ত অপব্যবহার এখন  মারাত্মক আসক্তিতে পরিণত হয়েছে। অনেক শিক্ষার্থী পড়াশোনায় মনোযোগ না দিয়ে মোবাইল ব্যবহারে আসক্ত হয়ে পড়ছে। এতে পড়াশোনার ক্ষতির পাশাপাশি তাদের আচরণগত ও মানসিক নানা সমস্যাও তৈরি হচ্ছে।’
সন্তানদের মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণে অভিভাবকদের আরও কঠোর ও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন