স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : চাঁদপুরের হাইমচর নয়ানী চৌরাস্তায় N N টেলিকমে নতুন-পুরাতন মোবাইল ও সার্ভিসিং সেবা চালু
এক নজরে : চাঁদপুরের হাইমচর উপজেলার নয়ানী চৌরাস্তায় নতুন ও পুরাতন মোবাইল ফোন কেনাবেচার পাশাপাশি সার্ভিসিং সেবা নিয়ে যাত্রা শুরু করেছে N N টেলিকম মোবাইল সার্ভিসিং।প্রতিষ্ঠানটিতে বিভিন্ন ব্র...
চাঁদপুরের হাইমচর নয়ানী চৌরাস্তায় N N টেলিকমে নতুন-পুরাতন মোবাইল ও সার্ভিসিং সেবা চালু
Watermark Logo
চাঁদপুরের হাইমচর উপজেলার নয়ানী চৌরাস্তায় নতুন ও পুরাতন মোবাইল ফোন কেনাবেচার পাশাপাশি সার্ভিসিং সেবা নিয়ে যাত্রা শুরু করেছে N N টেলিকম মোবাইল সার্ভিসিং।

প্রতিষ্ঠানটিতে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের নতুন-পুরাতন মোবাইল ফোন পাওয়া যাচ্ছে। পাশাপাশি মোবাইল ফোনের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে দেওয়া হচ্ছে সার্ভিসিং সেবা।

প্রতিষ্ঠানের প্রোপ্রাইটর মোঃ কামরুল ইসলাম (বাবু) পাটওয়ারী জানান, গ্রাহকদের চাহিদা ও সুবিধার কথা বিবেচনা করে মানসম্মত ও বিশ্বস্ত সেবা দেওয়াই তাদের প্রধান লক্ষ্য। নতুন-পুরাতন মোবাইল কেনাবেচার পাশাপাশি গ্রাহকদের আস্থা ধরে রেখে সার্ভিসিং সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা।

স্থানীয়দের মতে, নয়ানী চৌরাস্তায় মোবাইল বিক্রয় ও সার্ভিসিংয়ের এমন একটি প্রতিষ্ঠান চালু হওয়ায় এলাকার মানুষের মোবাইল ফোন কেনাকাটা ও মেরামতের ক্ষেত্রে বাড়তি সুবিধা হবে।

গ্রাহকদের চাহিদা অনুযায়ী নতুন-পুরাতন মোবাইল ফোন এবং সার্ভিসিং সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে N N টেলিকম মোবাইল সার্ভিসিং।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন