স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : নড়াইলের লোহাগড়ায়ায় দুইপক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ৭ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন
এক নজরে : নড়াইলের লোহাগড়ায় উপজেলায় দুইপক্ষে সংঘর্ষে মিসকান সরদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনার আহত হয়েছে ৭ জন।উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর) সকাল...
নড়াইলের লোহাগড়ায়ায় দুইপক্ষে সংঘর্ষে  নিহত ১, আহত ৭ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন
Watermark Logo
নড়াইলের লোহাগড়ায় উপজেলায় দুইপক্ষে সংঘর্ষে মিসকান সরদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনার আহত হয়েছে ৭ জন।উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা এই সংঘর্ষের ঘটনা ঘটে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মিসকান সরদার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের লোকমান সরদারের ছেলে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের শহিদুল (মেম্বার) মোল্যা এবং আজমাল মুন্সি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। তার জেরে মঙ্গলবার সকাল ১১ টার দিকে দুই পক্ষে সংঘর্ষে জড়াই। এতে মিসকান সরদারকে শহিদুল মেম্বারের লোকজন কুপিয়ে গুরুতর জখন করেন।

পরে স্থানীয়রা মিসকান সরদারকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। তার অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা নেওয়ার পথে মাদারীপুরের পাঁচ-চর এলাকায় পৌঁছলে মিসকান সরদার মারা যান। এ ঘটনার দুইপক্ষে আরো ৭জন আহত হয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুর রহমান বলেন, দুইপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে আছি এই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়ে। এলাকায় পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন