স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : চাঁন্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
এক নজরে : চাঁদপুরে চাঁন্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাবলম্বীকরণ সহায়তা ও মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৫ সেপ্টেম্বর) চাঁন্দ্রা বাজার নূরিয়া ফ...
চাঁন্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Watermark Logo
চাঁদপুরে চাঁন্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাবলম্বীকরণ সহায়তা ও মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) চাঁন্দ্রা বাজার নূরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে তিনটি পরিবারের মাঝে ৬টি ছাগল, একটি অটোরিকশা, একটি অটোভ্যান, একটি পানের দোকান ও একটি সেলাই মেশিন সহায়তা হিসেবে প্রদান করা হয়। এসব সহায়তার মাধ্যমে অসহায় পরিবারগুলোর কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. এন. জামিউল হিকমা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান, এটিএম মোস্তফা হামিদী ও মোহাম্মদ আওলাদ হোসেন। প্রধান আলোচক ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন খান এবং সঞ্চালনা করেন উপদেষ্টা মাওঃ ছালাউদ্দিন চাঁদপুরী।

সংগঠনের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শাহজালাল পাটোয়ারী। এ সময় উপদেষ্টা মোঃ শাহাবুদ্দিন পাটোয়ারী, মোহাম্মদ রফিকুল ইসলাম পাটোয়ারী, মফিজুল ইসলাম, শেখ নুর আলম জমাদ্দার, মনিরুল ইসলাম ও সুমন পাটোয়ারীসহ সংগঠনের প্রতিষ্ঠাতা, দাতা ও স্থায়ী সদস্য এবং এলাকার সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে চাঁন্দ্রা হাই ইস্কুলের মাঠ সংস্কার করা হবে বলে আশ্বাস প্রদান 

বক্তারা সংগঠনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন