রাজধানীর মগবাজারে অবস্থিত ইস্পাহানী গার্লস স্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
কলেজের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় শিক্ষার্থী ভর্তি করা হবে।
বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য ন্যূনতম জিপিএ ৪.০০, মানবিক বিভাগে ২.৫০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩.০০ প্রয়োজন। বিজ্ঞান বিভাগে ১০০টি, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৫০টি করে আসন রয়েছে।
ভর্তি কার্যক্রম আগামী ২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। নির্ধারিত ওয়েবসাইটে https://igsc.edu.bd/ অনলাইনে আবেদন করে পছন্দক্রম অনুযায়ী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এছাড়া আবেদনকারীদের সুবিধার্থে কলেজের হেল্প ডেস্কে (01724016030) সরাসরি অনলাইনে আবেদন ফরম পূরণের ব্যবস্থা রাখা হয়েছে। হেল্প ডেস্কের কার্যক্রম সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি-সংক্রান্ত পরবর্তী জটিলতা এড়াতে শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।