স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০৪ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০৪ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদগঞ্জে গাউছিয়া কমিটির বর্ণাঢ্য জশনে জুলুস ও আলোচনা সভা অনুষ্ঠিত
এক নজরে : যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৬ আগস্ট...
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদগঞ্জে গাউছিয়া কমিটির বর্ণাঢ্য জশনে জুলুস ও আলোচনা সভা অনুষ্ঠিত
Watermark Logo
যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় বাংলাদেশ গাউছিয়া কমিটি ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ জশনে জুলুসের আয়োজন করা হয়।
উপজেলার চরপাড়া মোহাম্মদীয়া তৈয়্যেবীয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণ থেকে জশনে জুলুসটি শুরু হয়। এর আগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল হক সাহেবের কবর জিয়ারত করা হয়। পরে বর্ণাঢ্য জশনে জুলুসটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মাঠে এসে শেষ হয়।

র‍্যালিতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও নবীপ্রেমী অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর শানে রচিত কালজয়ী নাত ও কবিতার শ্লোকসম্বলিত বিভিন্ন রঙের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড শোভা পায়। পুরো র‍্যালিজুড়ে সমবেত কণ্ঠে নাতে রাসুল পরিবেশন করা হয়।

জশনে জুলুস শেষে মাদ্রাসা মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বাংলাদেশ গাউছিয়া কমিটি ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ হাবিবুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মনু ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা উপদেষ্টা আব্দুল মালেক বুলবুল, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন