স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০৪ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০৪ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে ফরিদগঞ্জে ছাত্র হিযবুল্লাহর আনন্দ মিছিল
এক নজরে : পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকা...
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে ফরিদগঞ্জে ছাত্র হিযবুল্লাহর আনন্দ মিছিল
Watermark Logo
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকাল ৯টায় মিছিলটি ফরিদগঞ্জ মজিদিয়া কামিল (এম.এ.) মাদ্রাসা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে আয়োজিত এ আনন্দ মিছিলটি বিভিন্ন স্লোগান, নাতে রাসুল, কাসিদা ও তাকবিরে মুখরিত হয়ে ওঠে। এ সময় অংশগ্রহণকারীরা ‘নারায়ে তাকবীর—আল্লাহু আকবার’, ‘নারায়ে রিসালাত—মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.)’, ‘প্রিয় নবীর জন্মদিন—আজকের মোদের খুশির দিন’, ‘বিশ্বের দেশে দেশে—মিলাদুন্নবী পালন করে’, ‘বাংলাদেশের জন্ম থেকে—মিলাদুন্নবী পালন করে’, ‘সুন্নত তরিকা—কায়েম হোক, কায়েম হোক’, ‘বিদআত তরিকা—ধ্বংস হোক, ধ্বংস হোক’, ‘বাংলাদেশ—জিন্দাবাদ, জিন্দাবাদ’, ‘বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ—জিন্দাবাদ, জিন্দাবাদ’ এবং ‘ছারছীনা দরবার শরীফ—জিন্দাবাদ, জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিলের সমাপনীতে বক্তব্য রাখেন এবং দোয়া-মোনাজাত পরিচালনা করেন জমইয়াতে হিযবুল্লাহর উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসান মোঃ ছাইফুল্লাহ।

ছাত্র হিযবুল্লাহর উপজেলা সভাপতি মাওলানা মোঃ নোমান ছালেহীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্র হিযবুল্লাহর সভাপতি মাওলানা হেলাল উদ্দিন, সংগঠনের সাবেক উপজেলা সভাপতি ও যুব হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মাওলানা মহসিন খান, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল (এম.এ.) মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নিজামুদ্দিন নোমানী, ছাত্র হিযবুল্লাহর সহসভাপতি মাওলানা রাসেল মাহমুদ, সহসভাপতি মাওলানা নুরনবী, হাঁসা মাদ্রাসার ভিপি ইমরান হোসাইন, ছাত্রনেতা জয়নাল আবেদীন, মাহবুবুর রহমান, মাহমুদুল হাসান জিহাদ, মোহেব্বুল্লাহ, শামীম প্রমুখ।

পরে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা মাঠে মিলাদ, কিয়াম ও দোয়া-মোনাজাতের মাধ্যমে আনন্দ মিছিলের সমাপ্তি হয়। এ সময় উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

ছবির ক্যাপশন: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর আনন্দ মিছিল।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন