স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : বাগেরহাটে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেলেন ১৩ জন অসচ্ছল ব্যক্তি
এক নজরে : বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে ১৩ জন অসহায় ও অসচ্ছল রোগীকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।‎রবিবার (২৩ আগস্ট) সকাল ১১ টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদ প্রশা...
বাগেরহাটে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেলেন ১৩ জন অসচ্ছল ব্যক্তি
Watermark Logo
বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে ১৩ জন অসহায় ও অসচ্ছল রোগীকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
‎
রবিবার (২৩ আগস্ট) সকাল ১১ টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন সুবিধাভোগীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। 

এসময় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আবু রিয়াদ, সহকারী প্রকৌশলী মোঃ শহীদুল আলম, প্রশাসনিক  কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি শেখ মোঃ আবু সাঈদ শুনু'সহ বাগেরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের বাস্তবায়নে আয়োজিত আর্থিক সহায়তা বিতরণী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক জাকির হোসেন সাংবাদিকদের জানান, জেলা পরিষদের এই আর্থিক সহায়তার কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে পাশাপাশি ভবিষ্যতে প্রকৃতপক্ষে যারা এই আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য এবং সঠিক সুবিধাভোগীরা যাতে এই সহায়তা পায় তা লেখনীর মাধ্যমে তুলে ধরে জেলা পরিষদ প্রশাসনের নজরে আনার আহ্বান জানান তিনি।
‎
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন