জোটের শরিক দল থেকে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তার মন্ত্রিত্বের খবরে ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন ভোলা-১ আসনের এই সংসদ সদস্য।
পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। মন্ত্রিত্ব পাওয়ায় ভোলার উন্নয়নে এবার তিনি ভূমিকা রাখবেন-এমন প্রত্যাশা ভোলাবাসীর। বিশেষ করে ভোলা-বরিশাল সেতু, নদীভাঙন রোধ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন এবং অবকাঠামোগত উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
তবে ভোলার বিএনপির সঙ্গে সমন্বয় রেখেই জেলার উন্নয়ন ও রাজনৈতিক সমঝোতায় তিনি ভূমিকা রাখবেন-এমন প্রত্যাশা ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের। তার মন্ত্রিত্ব পাওয়ায় বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল অভিনন্দন জানিয়েছে।
পারিবারিকভাবেই রাজনীতিতে পারিবারিকভাবেই রাজনীতিতে আসেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তার বাবা মরহুম নাজিউর রহমান মঞ্জু।