স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০৩ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০৩ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : জেডএনআরএফ ইউনিভার্সিটিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে নবীনবরণ
এক নজরে : রাজধানীর মধ্যবাড্ডায় অবস্থিত জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ফল-২০২৬ সেমিস্টারের নবীনবরণ ও পরিচিতি অনুষ্ঠান।বিশ্ববিদ্যালয়ের উপাচার...
জেডএনআরএফ ইউনিভার্সিটিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে নবীনবরণ
Watermark Logo
রাজধানীর মধ্যবাড্ডায় অবস্থিত জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ফল-২০২৬ সেমিস্টারের নবীনবরণ ও পরিচিতি অনুষ্ঠান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. জুবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিয়ান হাউস বাংলাদেশের পরিচালক Director Ms. Alexandra A. Khlevnoy। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন, অধ্যাপক ড. মোহাম্মদ আলী, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের সমন্বয়ক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও নবীন শিক্ষার্থীরা।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম. জুবায়দুর রহমান বলেন, শুধু সনদ প্রদান নয়, দক্ষ ও কর্মসংস্থানযোগ্য গ্র্যাজুয়েট তৈরি করাই বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য। একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা এবং সাশ্রয়ী খরচে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কাজ করছে বলেও জানান তিনি।

বিশেষ অতিথি  Director Ms. Alexandra A. Khlevnoy বলেন
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ইতোমধ্যে রাশিয়া সরকারের আমন্ত্রণে বিভিন্ন পূর্ণ অর্থায়িত কর্মসূচিতে অংশ নিয়েছেন। ভবিষ্যতে ভালো ফলাফলের পাশাপাশি দক্ষতা অর্জনে মনোযোগী শিক্ষার্থীদেরও আন্তর্জাতিক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ তৈরি হতে পারে।

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে শুরু থেকেই সচেতন হওয়ার আহ্বান জানান।

পরে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে গান, নৃত্যসহ নানা পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। নবীনদের উচ্ছ্বাস ও আনন্দে পুরো আয়োজনটি হয়ে ওঠে উৎসবমুখর ও স্মরণীয়।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন