স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০৩ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০৩ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : বাগেরহাট সরকারি পি.সি. কলেজে সড়ক মন্ত্রী শেখ রবিউল আলমের মতবিনিময় সভা
এক নজরে : বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র (পি.সি.) কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (১৭ আগস্ট) দুপুরে কলেজ প্র...
বাগেরহাট সরকারি পি.সি. কলেজে সড়ক মন্ত্রী শেখ রবিউল আলমের মতবিনিময় সভা
Watermark Logo
বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র (পি.সি.) কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। 

সোমবার (১৭ আগস্ট) দুপুরে কলেজ প্রাঙ্গণে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং তরুণ প্রজন্মের দক্ষতা বিকাশে সরকারের নানামুখী পরিকল্পনার কথা তুলে ধরেন। 

তিনি বলেন, "শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং শিক্ষার্থীদের আধুনিক যোগাযোগ ও প্রযুক্তিবান্ধব করে গড়ে তুলতে কলেজগুলোর অবকাঠামোগত উন্নয়ন জরুরি।" 

বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র (পি.সি.) কলেজের অধ্যক্ষ প্রফেসর মিসেস পারভীন আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, জেলা বিএনপি'র আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপি'র সাবেক সভাপতি এম এ সালাম'সহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন