স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০৩ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০৩ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : দীর্ঘদিন পর দশানী-গিলাতলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম
এক নজরে : দীর্ঘদিন বন্ধ থাকার পর বাগেরহাটের দশানী-রামপাল-মোংলা মহাসড়কের দশানী থেকে গিলাতলা অংশের পুনর্নির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।সোমবার (১৭ আগস্ট) দুপুরে বাগেরহাট শহরের দশানী...
দীর্ঘদিন পর দশানী-গিলাতলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম
Watermark Logo
দীর্ঘদিন বন্ধ থাকার পর বাগেরহাটের দশানী-রামপাল-মোংলা মহাসড়কের দশানী থেকে গিলাতলা অংশের পুনর্নির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে বাগেরহাট শহরের দশানী এলাকায় সড়কটির সংস্কার কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি নামফলক উন্মোচন করেন। পরে কাজের সফলতা কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

উদ্বোধন অনুষ্ঠানে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলিম, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, জেলা বিএনপি'র আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপি'র সাবেক সভাপতি এম এ সালাম, সড়ক বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম'সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, বাগেরহাটের দশানী থেকে রামপাল হয়ে মোংলা পর্যন্ত প্রায় ৩৪ কিলোমিটার সড়কের উন্নয়নকাজ চারটি প্যাকেজে ২০২১ সালে শুরু হয়। এর মধ্যে দশানী থেকে গিলাতলা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার অংশের কাজ ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল।

সম্প্রতি পুরোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ দেয় সড়ক বিভাগ। নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান মাফুজ খান লিমিটেড ৭২ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে সড়কটির পুনর্নির্মাণ ও সংস্কারকাজ বাস্তবায়ন করছে।

সড়ক বিভাগের কর্মকর্তারা জানান, ২০২৭ সালের জুনের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কাজটি শেষ হলে বাগেরহাট, রামপাল ও মোংলার মধ্যে সড়ক যোগাযোগ আরও উন্নত, নিরাপদ ও নির্বিঘ্ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন