স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০৩ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০৩ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : মানবতার সেবায় বন্ধু তরুণ সমাজ কল্যাণ পরিষদ
এক নজরে : বন্ধু তরুণ সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে চিকিৎসা  ও একটি মেয়ের বিয়ের জন্য দুইজনকে মোট ২০,০০০ (বিশ হাজার) টাকা  অনুদান প্রদান করা হয়েছে।প্রতিষ্ঠাতা শামিম হোসেন ভূঁইয়ার...
মানবতার সেবায় বন্ধু তরুণ সমাজ কল্যাণ পরিষদ
Watermark Logo
বন্ধু তরুণ সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে চিকিৎসা  ও একটি মেয়ের বিয়ের জন্য দুইজনকে মোট ২০,০০০ (বিশ হাজার) টাকা  অনুদান প্রদান করা হয়েছে।

প্রতিষ্ঠাতা শামিম হোসেন ভূঁইয়ার,সভাপতিত্বে এবং প্রধান উপদেষ্টা আলাউদ্দিন পাটওয়ারী, উপদেষ্টা সুলতান বেগ, জয়নাল পাটওয়ারী, পরিচালক আন্নাছ কাজী ও সম্মানিত সদস্য, আল আমিনের  সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখন মোঃ শরিফ। বিশেষ অতিথি ছিলেন সাইদুর রহমান বাবু রাঢ়ী, সাইফুল হাওলাদার, রাহিম পাটওয়ারী ও রহমতউল্লাহ পাটওয়ার।


 এ সময় বক্তারা বলেন, মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের অঙ্গীকার। সংগঠনটি বিভিন্ন সময়ে মানবিক কার্যক্রমের পাশাপাশি ইফতার ও কোরবানির সময় অসহায় মানুষের মাঝে খাদ্য ও মাংস বিতরণ করে আসছে।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন