স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০২ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০২ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : গাড়ির ড্যাসবক্স থেকে ৩ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা নিয়ে পালালো ড্রাইভার, থানায় অভিযোগ
এক নজরে : খুলনার সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় হতে নোহা গাড়ির ড্যাসবক্স থেকে ৩ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ওই গাড়ির ড্রাইভারের বিরুদ্ধে। এ ঘটনায় গাড়ির ড্রাইভ...
গাড়ির ড্যাসবক্স থেকে ৩ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা নিয়ে পালালো ড্রাইভার, থানায় অভিযোগ
Watermark Logo
খুলনার সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় হতে নোহা গাড়ির ড্যাসবক্স থেকে ৩ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ওই গাড়ির ড্রাইভারের বিরুদ্ধে। 

এ ঘটনায় গাড়ির ড্রাইভার শেখ জুলফিকার আলী (৪৮)-এর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন গাড়ির মালিক মো. বাবুল ফকির। লিখিত অভিযোগে মো. বাবুল ফকির উল্লেখ করেন, তিনি একজন ব্যবসায়ী এবং তার নোহা গাড়িতে শেখ জুলফিকার আলী প্রায় দুই বছর ধরে ড্রাইভার হিসেবে কর্মরত। গত ১১ আগস্ট বিকেল আনুমানিক ৪.৩০ ঘটিকার দিকে তিনি পরিবারের সদস্য ও গাড়ির ড্রাইভারকে নিয়ে সোনাডাঙ্গা মডেল থানাধীন এমএ বারী সড়কস্থ ইয়ামাহা মোটরসাইকেল শো-রুমে একটি মোটরসাইকেল কেনার জন্য যান। তখন তার নোহা গাড়ীর ড্যাসবক্সে ৩ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা ছিল। 

অভিযোগ অনুযায়ী, ওই সময় তিনি পরিবারের সদস্যদের নিয়ে গাড়ী থেকে নেমে ইয়ামাহা মোটরসাইকেল শো-রুমের ভিতরে যায়। তবে তার ড্রাইভার গাড়ীটি পার্কিং করে তাদের সাথে মোটরসাইকেল শোরুমে যাওয়ার কথা থাকলেও তিনি তাদের সাথে শো-রুমে যায়নি। আনুমানিক ৪.৪৫ ঘটিকার সময় মোটরসাইকেল পছন্দ করে গাড়িতে ফিরে এসে অভিযোগকারী দেখতে পান ড্রাইভার গাড়ীটি লক না করিয়া, গাড়ীর চাবি ড্রাইভিং সিটের উপরে রেখে গাড়ীর ড্যাসবক্সের মধ্যে থাকা ৩ লক্ষ ৯৫ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে গেছে। তার অভিযোগ, ড্রাইভারকে একাধিকবার মোবাইল ফোনে কল করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

এ অবস্থায় টাকা ফেরত পাওয়ার আশায় এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সোনাডাঙ্গা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্ত ব্যক্তিকে আটকে পুলিশের অভিযান চলছে।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন