স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০২ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০২ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : জাতীয়তাবাদী পেশাজীবী দল ঢাকা মহানগর দক্ষিণের সঙ্গে খিলগাঁও থানা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত
এক নজরে : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন জাতীয়তাবাদী পেশাজীবী দল, ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দের সঙ্গে খিলগাঁও থানা শাখার নেতৃবৃন্দের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সং...
জাতীয়তাবাদী পেশাজীবী দল ঢাকা মহানগর দক্ষিণের সঙ্গে খিলগাঁও থানা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত
Watermark Logo
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন জাতীয়তাবাদী পেশাজীবী দল, ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দের সঙ্গে খিলগাঁও থানা শাখার নেতৃবৃন্দের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, পেশাজীবীদের সম্পৃক্ততা বৃদ্ধি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং পারস্পরিক সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি আগামী দিনের কার্যক্রমকে আরও সুসংগঠিত, কার্যকর ও জনমুখী করতে সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন