স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : বিএনপি'র প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করেছেন এম এ সালাম
এক নজরে : বাগেরহাট জেলা বিএনপি'র সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম নেতাকর্মীদের নিয়ে রাখালগাছি ইউনিয়ন বিএনপি'র প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করেছেন।শনিবার (২৭ জুন) দুপুরে সদর উপজেলা...
বিএনপি'র প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করেছেন এম এ সালাম
Watermark Logo
বাগেরহাট জেলা বিএনপি'র সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম নেতাকর্মীদের নিয়ে রাখালগাছি ইউনিয়ন বিএনপি'র প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করেছেন।

শনিবার (২৭ জুন) দুপুরে সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি আঃ কুদ্দুস শেখের মায়ের ও সৈয়দপুরে যুবদল নেতা মজনু শেখের পিতার এবং রসুলপুরে বিচারপতি সৈয়দ রেজাউল হকের পারিবারিক কবরস্থানে মরহুম-মরহুমাদের কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফকির মাসুম বিল্লাহ, রাখালগাছি ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি আঃ কুদ্দুস শেখ, সাধারণ সম্পাদক খান গোলজার আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান, বিএনপি নেতা শেখ রফিকুল ইসলাম, শেখ হাসান আল মামুন বাপ্পি, শেখ সেলিম উদ্দন'সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন