স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : বাগেরহাটে কুইজ, বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
এক নজরে : বাগেরহাট সদর উপজেলার চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক কুইজ, বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।&nb...
বাগেরহাটে কুইজ, বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
Watermark Logo
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক কুইজ, বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২১ জুন) দুপুরে  বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মনজুর রহমানের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিষ্টার শেখ মো: জাকির হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি খান হাফিজুর রহমান, শুভদিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি এমএ আওয়াল, খানপুর ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মো: বাবুল ফকির,  খানপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: কবির হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: মাসুম বিল্লাহ, জেলা যুবদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: মাছুম ফকির, খানপুর ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি হাও: শরিফুল ইসলাম লিটু, যুগ্ম সাধারন সম্পাদক মো: মিকাইল শেখ,  রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফকির আল মামুন টিপু, বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি, মাহফুুজুর  রহমান সেন্টু, শুভদিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মো: আজাদ ফকির, প্রাক্তন শিক্ষক হাও: তৈয়বুর রহমান প্রমুখ। 

অনুষ্ঠানে চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়'সহ পার্শ্ববর্তী চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়, সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়, পল্লী উন্নয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের আঙিনায় গাছের চারা রোপন করেন।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন