স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : চাঁদপুরের মেঘনায় ঝাঁপ দেওয়া যুবককে জীবিত উদ্ধার করল আলুর বাজার নৌ পুলিশ
এক নজরে : চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ থেকে ঝাঁপ দেওয়া এক যুবককে জীবিত উদ্ধার করেছে আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ি। সোমবার (১১ মে) ভোরে কয়েক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।...
চাঁদপুরের মেঘনায় ঝাঁপ দেওয়া যুবককে জীবিত উদ্ধার করল আলুর বাজার নৌ পুলিশ
Watermark Logo
চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ থেকে ঝাঁপ দেওয়া এক যুবককে জীবিত উদ্ধার করেছে আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ি। সোমবার (১১ মে) ভোরে কয়েক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী এম খান-৭ লঞ্চের যাত্রী সুমন শিকদার (৩০) মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে লঞ্চে যাত্রাকালে সবার চোখ ফাঁকি দিয়ে তিনি মেঘনা নদীতে ঝাঁপ দেন।

ঘটনার খবর পেয়ে আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক পঙ্কজ কুমার দেবশর্মার নেতৃত্বে একটি উদ্ধারকারী দল রাতভর অভিযান পরিচালনা করে।

পরে স্থানীয়দের সহায়তায় হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের মাঝির বাজার চর এলাকার নদীর তীর থেকে সুমন শিকদারকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার শেষে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের সদস্যদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় দ্রুত মানবিক উদ্যোগ নেওয়ায় নৌ পুলিশের প্রশংসা করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন