স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : চাঁদপুর সদরের কল্যাণপুর ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা
এক নজরে : চাঁদপুর সদর উপজেলার ৩ নং কল্যাণপুর ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। রবিবার ১০ মে সন্ধায় কল্যাণপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে মাননীয়  প্রধানমন্ত্রী তারেক রহমানের আগম...
চাঁদপুর সদরের কল্যাণপুর ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা
Watermark Logo
চাঁদপুর সদর উপজেলার ৩ নং কল্যাণপুর ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। রবিবার ১০ মে সন্ধায় কল্যাণপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে মাননীয়  প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আলী বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কে এম নজরুল ইসলাম নজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল।

সদর উপজেলা যুবদলের সদস্য নুরে আলম খানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান আল রিয়াদ কল্যাণপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সবুজ গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন গাজী সাদ্দাম পাটোয়ারী,  সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, ইউনিয়ন যুবদল নেতা সাইফুল ইসলাম সগির খলিফাসহ ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন সবার শেষে যুবদলের উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমান আগমন উপলক্ষে একটি স্বাগত মিছিল বের করা হয়।।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন