স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০৪ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০৪ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
এক নজরে : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার নবগঠিত কমিটির যুগ্ম-আহ্বায়ক নির্বাচিত হয়েছেন- বাগেরহাটের কৃতি সন্তান হাসিবুর রহমান রবি।জানা গেছে, রবি'র বাবা ছিলেন একজন আদর্শবান শিক্ষ...
ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
Watermark Logo
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার নবগঠিত কমিটির যুগ্ম-আহ্বায়ক নির্বাচিত হয়েছেন- বাগেরহাটের কৃতি সন্তান হাসিবুর রহমান রবি।

জানা গেছে, রবি'র বাবা ছিলেন একজন আদর্শবান শিক্ষক এবং মা সরকারী কর্মজীবী নারী। এই পরিবার থেকে প্রাথমিকের গণ্ডি পেরিয়ে উচ্চ শিক্ষার জন্য ঢাকায় পাড়ি জমান তিনি। শৈশব থেকে পারিবারিক আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি'র রাজনীতিতে জড়িয়ে পড়েন, সেই সুবাদে ২০১০ সাল থেকে বিএনপি'র  বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আলোচিত এক এগারোর আন্দোলন, শেখ হাসিনা বিরোধী আন্দোলন, সবশেষ ২৪ এর ছাত্রজনতার আন্দোলনে ঢাকার রাজপথে সাহসিকতার সাথে অংশগ্রহণ করেন এই ক্লিন ইমেজের ছাত্রনেতা হাসিবুর রহমান রবি। বর্তমান সড়ক, নৌ ও রেল মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রবিউল আলমের পাশে থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথে সরব দেখা গেছে এই ছাত্রনেতাকে।

ছাত্রদলের সকল কর্মসূচিতে সামনে থেকে নেতৃত্ব দান করার ফলশ্রুতিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ তাকে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়কের পদে আসীন করেছেন।

গত ১লা মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। এতে ১৩ জন যুগ্ম-আহ্বায়ক ও ৩২৭ জনকে সদস্য ঘোষণা করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

ঢাকা কলেজ শাখার নবগঠিত কমিটির যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান রবি বলেন, দেশনায়ক তারেক রহমানের আস্থাভাজন কর্মী হিসেবে বিগত সময়ে রাজপথে ছিলাম এবং আগামী দিনেও রাজপথে থেকে সকল আন্দোলন সংগ্রামে সাহসী ভূমিকা পালন করব। 

তিনি আরও বলেন, বাগেরহাটের সন্তান হিসেবে আমি আগামী দিনে বাগেরহাটবাসীর জন্য নিরলসভাবে কাজ করতে চাই।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন