স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০৩ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০৩ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : করিমগঞ্জে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড
এক নজরে : কিশোরগঞ্জের করিমগঞ্জে মাদকবিরোধী বিশেষ টাস্কফোর্স অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার শিমুলতলা বাজার এলাকায় এই অভিযান পর...
করিমগঞ্জে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড
Watermark Logo
কিশোরগঞ্জের করিমগঞ্জে মাদকবিরোধী বিশেষ টাস্কফোর্স অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার শিমুলতলা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

​উপজেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (জেলা কার্যালয়, কিশোরগঞ্জ) ও বাংলাদেশ আনসার বাহিনীর যৌথ উদ্যোগে এই টাস্কফোর্স অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা।

ইরাজ মিয়া (৩৫): পিতা- কাসেম আলী, সাং- বাদে শিরামপুর, থানা- করিমগঞ্জ। তাকে তার নিজের টং দোকানের ভেতর থেকে ১০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

 মো. সুমন মিয়া (২০): পিতা- রতন মিয়া, সাং- মধ্য কাতিয়ারচর, থানা- কিশোরগঞ্জ সদর। তাকে দোকানের বেঞ্চে বসা অবস্থায় ৩ পিস ইয়াবাসহ আটক করা হয়।

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, অভিযানে অপরাধীদের হাতেনাতে ধরার পর করিমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওবায়েদুল্লাহ খান বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট প্রসিকিউশন দায়ের করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে মুসলিমা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেককে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ (দুইশত) টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

​এলাকাবাসী প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন