স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০৩ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০৩ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : জামেলিয়া মহিলা দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
এক নজরে : চাঁদপুর জেলার হাইমচর উপজেলার জামেলিয়া মহিলা দাখিল মাদ্রাসায় দাখিল ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় মাদ্রাস...
জামেলিয়া মহিলা দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
Watermark Logo
চাঁদপুর জেলার হাইমচর উপজেলার জামেলিয়া মহিলা দাখিল মাদ্রাসায় দাখিল ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি মোঃ আলী আহম্মেদ পাটওয়ারী।

মাদ্রাসার সুপার মোহাম্মদ শাহআলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আলহাজ্ব আবুল কালাম আজাদ, মোক্তার পাটওয়ারী, সিনিয়র শিক্ষক খলিলুর রহমান পাটওয়ারী, নূরজাহান বেগম, ফিরোজ হুজুর, নাজিম হুজুর, জাঙ্গাগীর স্যার, জসিমউদ্দিন স্যার, আমির হুজুর, মরিয়ম ম্যাম, জসিম মৃধা, আল আমিনসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দাখিল পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই পরীক্ষায় সফলতা অর্জনের মাধ্যমে যেমন শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তেমনি প্রতিষ্ঠানের সুনামও বৃদ্ধি পাবে। তাই সকল শিক্ষার্থীকে যথাযথ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, কোনো ধরনের অবৈধ পন্থা অবলম্বন না করে নিজস্ব মেধা ও পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করতে হবে। পরীক্ষা চলাকালীন সময়ে মোবাইল ব্যবহার, অপ্রয়োজনীয় আড্ডা কিংবা ঘোরাঘুরি থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি যেকোনো সমস্যায় শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তারা।

শেষে দোয়া ও মিলাদের মাধ্যমে পরীক্ষার্থীদের মঙ্গল কামনা করে বিদায় অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন