স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০২ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০২ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : সেলিম কালচারাল ইন্সটিটিউটের পক্ষ থেকে নববর্ষ উপলক্ষে বৈশাখী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে
এক নজরে : ১৭ এপ্রিল, শুক্রবার (৪ বৈশাখ), মগবাজারস্থ মধুবাগে অবস্থিত শহীদ লে. সেলিম শিক্ষালয়ের তত্ত্বাবধানে পরিচালিত সেলিম কালচারাল ইন্সটিটিউটের পক্ষ থেকে নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখ...
সেলিম কালচারাল ইন্সটিটিউটের পক্ষ থেকে নববর্ষ উপলক্ষে বৈশাখী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে
Watermark Logo
১৭ এপ্রিল, শুক্রবার (৪ বৈশাখ), মগবাজারস্থ মধুবাগে অবস্থিত শহীদ লে. সেলিম শিক্ষালয়ের তত্ত্বাবধানে পরিচালিত সেলিম কালচারাল ইন্সটিটিউটের পক্ষ থেকে নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের কর্মসূচিতে ছিল পিঠা মেলা, বাঙালির ঐতিহ্যভিত্তিক সাংস্কৃতিক পরিবেশনা, আল্পনাসহ বিভিন্ন আয়োজন। শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত দলীয় সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।
দলীয় সংগীত, একক সংগীত, দলীয় নৃত্য ও কবিতা আবৃত্তিসহ সকল সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে নওশীন, মুগ্ধ, জান্নাত, আর্যা, রুকাইয়া, রিদ্ধি, নুহা, জাহিন, শ্রেষ্ঠা, মাইমুনা, মনামী, আদিবা, আরিবা, মানহা, আজরীন, অর্পি, আন্নি, ওয়াজীহা ও রায়াসহ আরও অনেকে। শিক্ষার্থীদের পরিবেশনা উপস্থিত দর্শক ও অভিভাবকদের মুগ্ধ করে।

সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন কালচারাল ইন্সটিটিউটের ইনচার্জ শিক্ষিকা শ্যামা দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহআলম স্যার, চেয়ারম্যান, শহীদ লে. সেলিম শিক্ষালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা রাজিয়া হোসেন।

প্রধান অতিথি ও প্রধান শিক্ষিকা তাঁদের বক্তব্যে বলেন, “নতুন বছরে সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আসুক। পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, যা আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনাকে আরও সুদৃঢ় করে।” পরে তারা সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান।

এ সময় শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পী মিস, মহুয়া মিস, সেতু মিস, শেখর স্যার, সুজিত স্যার, বিজয় স্যার, বিধান স্যার, সৌরভ স্যার ও দেবব্রত স্যারসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে শিশুদের জন্য বৈশাখী আল্পনা ও পিঠা মেলার আয়োজনও ছিল। এ সময় শিক্ষার্থীরা জানায়, এ আয়োজন তাদের জন্য অত্যন্ত আনন্দময়, স্মরণীয় ও শিক্ষণীয়। তারা এ অনুষ্ঠানের মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানতে পেরেছে।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন