স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০২ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০২ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড
এক নজরে : কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়ের 'খ' সার্কেল। আজ বৃহস্পতিবার সকালে পৃথ...
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড
Watermark Logo
কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়ের 'খ' সার্কেল। আজ বৃহস্পতিবার সকালে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​আজ সকাল ১০:৩০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল ভৈরব থানাধীন পঞ্চবটি বউবাজার এবং লক্ষ্মীপুর মধ্যপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে ১০ গ্রাম করে মোট ২০ গ্রাম গাঁজাসহ দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

শাওন মিয়া ওরফে চন্দন (৩৮): পিতা- কানুসাহা, সাং- কমলপুর আমলাপাড়া, ভৈরব। (পঞ্চবটি বউবাজার এলাকা থেকে আটক)।

বাদশা মিয়া (২১): পিতা- রিপন মিয়া, সাং- লক্ষ্মীপুর মধ্যপাড়া, ভৈরব। (লক্ষ্মীপুর মধ্যপাড়া এলাকা থেকে আটক)।

​আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব চন্দন গোপাল সুর এবং উপ-পরিদর্শক জনাব সাইকুল ইসলাম তালুকদার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এ.এইচ.এম আজিমুল হক মহোদয়ের নিকট প্রসিকিউশন দাখিল করেন।

​বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অপরাধ স্বীকার করায় আসামিদের নিম্নোক্ত দণ্ড প্রদান করেন:
​শাওন মিয়া ওরফে চন্দন: ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড।
​বাদশা মিয়া: ২১ (একুশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলায় মাদকের বিস্তার রোধে এ ধরনের ঝটিকা অভিযান ও নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন