স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০২ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০২ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : হাইমচরে মাদক কারবারিদের ৩ দিনের আল্টিমেটাম
এক নজরে : চাঁদপুরের হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মাদক নির্মূলে কঠোর অবস্থান নিয়েছেন ইউপি সদস্য মোহাম্মদ আলী আখন। তিনি মাদকসেবী ও কারবারিদের তিন দিনের মধ্যে এ পথ ত্যাগ কর...
হাইমচরে মাদক কারবারিদের ৩ দিনের আল্টিমেটাম
Watermark Logo
চাঁদপুরের হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মাদক নির্মূলে কঠোর অবস্থান নিয়েছেন ইউপি সদস্য মোহাম্মদ আলী আখন। তিনি মাদকসেবী ও কারবারিদের তিন দিনের মধ্যে এ পথ ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফেরার আল্টিমেটাম দিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, নির্দেশ অমান্য করলে কঠোর আইনি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে। এ উদ্যোগ বাস্তবায়নে তিনি প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।

স্থানীয়রা এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তবে সচেতন মহল বলছে, পুরো ইউনিয়নজুড়ে সমন্বিত অভিযান চালানো হলে মাদক নির্মূল আরও কার্যকর হবে।

হাইমচর থানার ওসি মোহাম্মদ নাজমুল হাসান এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছেন।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন