স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে নেশা ছেড়ে মাঠে ফিরিয়ে আনবো–ক্রিকেট লীগের ফাইনালে মাও: মানফুজুর রহমান
এক নজরে : মাদকমুক্ত সমাজ চাই, খেলাধুলার বিকল্প নাই" এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ গণগ্রন্থাগার ও বন্ধন যুব সংঘ উদ্যোগে পিলজংগ ইউনিয়ন ক্রিকেট লীগের ৭ম আসরের ফাইনাল খে...
খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে নেশা ছেড়ে মাঠে ফিরিয়ে আনবো–ক্রিকেট লীগের ফাইনালে মাও: মানফুজুর রহমান
Watermark Logo
মাদকমুক্ত সমাজ চাই, খেলাধুলার বিকল্প নাই" এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ গণগ্রন্থাগার ও বন্ধন যুব সংঘ উদ্যোগে পিলজংগ ইউনিয়ন ক্রিকেট লীগের ৭ম আসরের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল উপজেলার পিলজংগ স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পিলজংগ স্টার ও আবিদ জিহান টেন স্টার মুখোমুখি হয়। এতে পিলজংগ স্টার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ক্রিকেট লীগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক ও জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক মাওলানা মানফুজুর রহমান।

শেখ রকিব উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকির মনিরুজ্জামান, বিএনপি নেতা সাজ্জাদ হোসেন নান্নু, এস এম খলিলুর রহমান, বারিক মোড়ল, মিরাজুল ইসলাম, আবু সুফিয়ান, মোদাচ্ছের মল্লিক প্রমুখ।

টুর্নামেন্টে অনবদ্য পারফর্মেন্সের জন্য ম্যান অফ দ্যা হয়েছেন উজ্জল দে, সর্বোচ্চ রান সংগ্রাহক মোঃ হাসান, সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ওবায়দুল।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা মানফুজুর রহমান তার বক্তব্যে বলেন, আজকাল দেখা যাচ্ছে যুবসমাজ বিভিন্ন নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। আজকে যে খেলা হচ্ছে এই খেলার উদ্দেশ্যই যুব সমাজকে নেশা থেকে দূরে সরিয়ে আনা। আমরা যুব সমাজকে মাঠে ফিরিয়ে আনব এবং মাদককে না বলব। এ খেলা সামনে আরো বেগবান গতিতে চলবে। বাগেরহাটকে একটি মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলবো। ভবিষ্যতে আমরা বাগেরহাটে এর থেকে আরও বড় ধরনের খেলাধুলার আয়োজন করব।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন