স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০২ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০২ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে লালমোহন সরকারি শাহবাজপুর কলেজে পুলিশ সুপারের বিশেষ সভা
এক নজরে : ভবিষ্যৎ প্রজন্মকে মাদক, সাইবার অপরাধ এবং সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে লালমোহন সরকারি শাহবাজপুর কলেজে শিক্ষার্থীদের সঙ্গে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন...
শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে লালমোহন সরকারি শাহবাজপুর কলেজে পুলিশ সুপারের বিশেষ সভা
Watermark Logo
ভবিষ্যৎ প্রজন্মকে মাদক, সাইবার অপরাধ এবং সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে লালমোহন সরকারি শাহবাজপুর কলেজে শিক্ষার্থীদের সঙ্গে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম।

পুলিশ সুপার তার বক্তব্যে 'দেশ, মন ও আত্মার সমন্বিত উন্নয়ন'এর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এই উন্নয়ন শুধুমাত্র সুশিক্ষার মাধ্যমেই সম্ভব, এবং শিক্ষার্থীদের প্রথাগত শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্র আন্দোলন পর্যন্ত প্রতিটি ঐতিহাসিক অর্জনে ছাত্রদের ভূমিকা ছিল অপরিসীম। তাই মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ এবং সাইবার অপরাধের মতো সামাজিক ব্যাধি রুখতে ছাত্রদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন লালমোহন উপজেলার নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ সিফাত বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জনাব সত্যজিৎ কুমার ঘোষ, লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ এস এম মাহবুব উল আলম, কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন