স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : বাগেরহাটে কুকুর-কুমির ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তির নির্দেশ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
এক নজরে : বাগেরহাটে হযরত খানজাহান (রহঃ)-এর মাজার দিঘির কুমিরে একটি কুকুর নিয়ে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে উপস্থ...
বাগেরহাটে কুকুর-কুমির ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তির নির্দেশ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
Watermark Logo
বাগেরহাটে হযরত খানজাহান (রহঃ)-এর মাজার দিঘির কুমিরে একটি কুকুর নিয়ে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। 

ঘটনাস্থলে উপস্থিত অনেকেই ভিডিও ধারণে ব্যস্ত থাকলেও অসহায় প্রাণীটিকে রক্ষায় কেউ এগিয়ে না আসায় মানবিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিষয়টি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর দৃষ্টিগোচর হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন। শনিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাগেরহাটের ঘটনাটি তাকে গভীরভাবে ব্যথিত করেছে। শুধু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও তিনি মর্মাহত। প্রধানমন্ত্রী তারেক রহমান এই দেশে মানুষ এবং সব প্রাণির বসবাসের অভয়ারণ্য হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।

সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দিয়ে তিনি বলেন, এই অমানবিক ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিকে শাস্তির আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

এদিকে প্রতিমন্ত্রীর নির্দেশনার পর বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। এ বিষয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুনকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন