স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : নড়াইলের কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ডিজেল ও অকটেন উদ্ধার
এক নজরে : নড়াইলের কালিয়া থানা  পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ডিজেল ও অকটেন উদ্ধার। নড়াইলের কালিয়া থানার ওসি ইদ্রিস আলী বলেন, নড়াইল জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আল মামুন শিকদার'...
নড়াইলের কালিয়া থানা  পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ডিজেল ও অকটেন উদ্ধার
Watermark Logo
নড়াইলের কালিয়া থানা  পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ডিজেল ও অকটেন উদ্ধার। নড়াইলের কালিয়া থানার ওসি ইদ্রিস আলী বলেন, নড়াইল জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আল মামুন শিকদার'র কঠোর নির্দেশে জ্বালানি তেলের অবৈধ মজুদকারী ও অধিক মূল্যে বিক্রয়কারীদের বিরুদ্ধে কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে কিলো ৩ ডিউটিতে নিয়োজিত এএসআই/নিঃ মোড়ল আব্দুল্লাহ আল মামুন।

গোপন সংবাদের ভিতিতে হয়ে সঙ্গীয় ফোর্সসহ নওয়াগ্রামের মোঃ পাভেল শেখ( ৩০) পিতা মৃত একিম শেখের বসতবাড়িতে মজুদ কৃত ২০০ লিটার ডিজেল ও ২০০ লিটার  অকটেন দুইটি ব্যারেলে থাকা অবস্থায় উদ্ধার করে আমাকে জানালে আমি ও উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জান্নাতুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। ঘটনার সত্যতা পাওয়ায় মজুদকারীকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০০০/- টাকা অর্থদন্ড  ও ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ করে কালিয়া পেট্রোল পাম্পে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি জন্য দেওয়া হয়। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা হবে বলে ইউএনও জানান।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন