স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : চাঁদপুরের হাইমচরে জামেলিয়া মহিলা দাখিল মাদ্রাসায় এডহক কমিটি অনুমোদন
এক নজরে : চাঁদপুরের হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী জামেলিয়া মহিলা দাখিল মাদ্রাসার এডহক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা।বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে উপ-রেজিস্ট্রার (...
চাঁদপুরের হাইমচরে জামেলিয়া মহিলা দাখিল মাদ্রাসায় এডহক কমিটি অনুমোদন
Watermark Logo
চাঁদপুরের হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী জামেলিয়া মহিলা দাখিল মাদ্রাসার এডহক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা।

বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে উপ-রেজিস্ট্রার (প্রশাসন) মোঃ আব্দুর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৩০ মার্চ ২০২৬ তারিখে এ কমিটি অনুমোদন করা হয়। অনুমোদিত এডহক কমিটি ৬ (ছয়) মাসের জন্য কার্যকর থাকবে।

অনুমোদিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষা অনুরাগী জনাব মাস্টার মোঃ আলী আহম্মেদ পাটওয়ারী। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন জনাব মোঃ ফিরোজ আহম্মেদ। অভিভাবক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন জনাব মোঃ মোক্তার আহম্মদ রহমান। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মাদ্রাসার সুপার মাওলানা মোঃ শাহ আলম।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধিমালা-২০২৫ অনুযায়ী প্রয়োজনবোধে এ কমিটি বাতিল করা যেতে পারে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে বিধি মোতাবেক নিয়মিত কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।

এডহক কমিটি গঠনের মাধ্যমে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন