স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্ত
এক নজরে : সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষের এর বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। বুধবার (২৫ মার্চ) রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভেরিফ...
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্ত
Watermark Logo
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষের এর বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। বুধবার (২৫ মার্চ) রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়টি বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত করা হয়।

এতে বলা হয় যে, গত ২৫ ফেব্রুয়ারি ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার  পরও যেসব বাংলাদেশি সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তাদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে  দেশটি ছারতে নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ১৮ এপ্রিলের পূর্বে যে কোনো দিন টিকিট নিয়ে সরাসরি এয়ারপোর্টে গেলেই সৌদি আরব ত্যাগ করা সম্ভব হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ । এই সময়ের মধ্যে যে কোনো ভিসার মেয়াদ বৃদ্ধি করা কিংবা জরিমানা ছাড়াই প্রবাসীরা সৌদি আরব ত্যাগ করতে পারবেন।

 বিজ্ঞপ্তিতে আর বলা হয় যে, সৌদি আরবে ভিজিট ভিসা ও ওমরাহ এবং ফাইনাল এক্সিট ভিসায় অবস্থানরত বাংলাদেশি ভাই ও বোনদের সবার অবগতির জন্য তথ্যটি জানানো যাচ্ছে। গত ২৫ ফেব্রুয়ারি যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের ১৮ এপ্রিলের পর আর অবস্থানের সুযোগ নেই। এ সময় মধ্যে সৌদি আরব ত্যাগ করার জন্য সৌদি কর্তৃপক্ষ  নির্দেশনা ও সুযোগ দিয়েছে। 

নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি আরব ত্যাগ না করলে পরবর্তী সময় আইনি জটিলতা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন