স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি ভোলা জেলা পুলিশের গভীর শ্রদ্ধাঞ্জলি
এক নজরে : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে ২৬ মার্চ ২০২৬ খ্রি. বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে প্রথমে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ এবং পরবর্তীতে যুগ...
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি ভোলা জেলা পুলিশের গভীর শ্রদ্ধাঞ্জলি
Watermark Logo
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে ২৬ মার্চ ২০২৬ খ্রি. বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে প্রথমে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ এবং পরবর্তীতে যুগিরঘোল বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়।

যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই শ্রদ্ধা নিবেদনকালে পুলিশ সুপার মহোদয় মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর সন্তানদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।

এ সময় জনাব মোঃ ইব্রাহিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার, সি আই ডি, ভোলা, ডিআইও-১, বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জগণ, আর আই, পুলিশ লাইন্স, কোর্ট-ইন্সপেক্টর-সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন