স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : লক্ষীপুরে মরহুম সিদ্দিকুর রহমান মৃধা স্মৃতি সংঘের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
এক নজরে : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর সদরের ১০ নম্বর লক্ষীপুর মডেল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মরহুম সিদ্দিকুর রহমান মৃধা স্মৃতি সংঘের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্ক...
লক্ষীপুরে মরহুম সিদ্দিকুর রহমান মৃধা স্মৃতি সংঘের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
Watermark Logo
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর সদরের ১০ নম্বর লক্ষীপুর মডেল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মরহুম সিদ্দিকুর রহমান মৃধা স্মৃতি সংঘের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে ৬ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত এই ফাইনাল খেলা পরিচালনা করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল মৃধা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ জালাল মিশন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শরীফ হোসেন এবং সদর উপজেলা বিএনপির সদস্য মাসুদ পারভেজ (বাবু) পাটওয়ারী।

এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক ও লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকির হোসেন মৃধা, লক্ষীপুর মডেল ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক শহীদ বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক নাছির আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক দাদন ভূঁইয়া, জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ আলী খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শরীফ মৃধা, সদস্য নুর মোহাম্মদ বকাউল, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাশেম বেপারী, সিনিয়র নেতা জাকির উকিলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ফাইনাল খেলায় অংশ নেয় সুপার স্টার ক্লাব ও ইউনিক ফ্যান ক্লাব। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন