স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : পুলিশের বিশেষ অভিযানে চরফ্যাশনে ৪০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২
এক নজরে : ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, চরফ্যাশন থানার সার্বিক তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন...
পুলিশের বিশেষ অভিযানে চরফ্যাশনে ৪০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২
Watermark Logo
ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, চরফ্যাশন থানার সার্বিক তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে জেলা পুলিশ, ভোলা।

এরই ধারাবাহিকতায় চরফ্যাশন থানা পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ (চল্লিশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে।

গত ২৪-০৩-২০২৬ খ্রিঃ তারিখ রাত ২২:১০ ঘটিকার সময় চরফ্যাশন থানার এসআই (নিঃ) মোঃ হেলাল উদ্দিন, সংঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চরফ্যাশন পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ জালুমুন্সি চৌমোহনীর পূর্ব পাশে পাকা রাস্তার ওপর থেকে মাদক বিক্রয়কালে নিম্নোক্ত আসামীদের গ্রেফতার করা হয়:

১। মোঃ নোমান মাঝি (৩০), পিতা- মোঃ কাশেম মাঝি

২। মোঃ মোতালেব ঢ়াড়ী (২৩), পিতা- মোঃ নুর ইসলাম ঢ়াড়ী

উভয় সাং- চর আফজাল (১নং ওয়ার্ড), মাদ্রাজ ইউপি, থানা- চরফ্যাশন, জেলা- ভোলা।

ধৃত আসামীদের নিকট থেকে মোট ৪০ (চল্লিশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুসহ আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকমুক্ত সমাজ গড়তে জেলা পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন