স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : চাঁদপুর সদরের চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী
এক নজরে : ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সদরের ১২নং চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।সো...
চাঁদপুর সদরের চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী
Watermark Logo
ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সদরের ১২নং চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মার্চ) বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠালগ্ন থেকে ২০২৫ সাল পর্যন্ত সকল এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা এক মনোমুগ্ধকর পরিবেশে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। এই মিলনমেলা প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বের সেতুবন্ধন আরও দৃঢ় করে তোলে।

এ সময় প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, প্রতি বছরই যেন এই ঈদ পুনর্মিলনী আয়োজনটি অব্যাহত থাকে, যাতে ব্যস্ততার মাঝেও সবাই একত্রিত হয়ে একে অপরের সঙ্গে দেখা করতে পারেন এবং পুরোনো দিনের স্মৃতি রোমন্থনের মাধ্যমে সম্পর্ক আরও সুদৃঢ় হয়।

অনুষ্ঠানে উপস্থিত সবাই স্লোগানের মাধ্যমে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন এবং “ঈদ মোবারক” ধ্বনিতে পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন। এর মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন