স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : র্তুগালে প্রবাসীদের ঈদ উদযাপন, মিললো দেশ-বিদেশের হৃদয়ের টান
এক নজরে : উৎসবমুখর পরিবেশে পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি প্রবাসীদের জীবনে আনন্দ, সম্প্রীতি ও কৃতজ্ঞতার বার্তা নি...
র্তুগালে প্রবাসীদের ঈদ উদযাপন, মিললো দেশ-বিদেশের হৃদয়ের টান
Watermark Logo
উৎসবমুখর পরিবেশে পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি প্রবাসীদের জীবনে আনন্দ, সম্প্রীতি ও কৃতজ্ঞতার বার্তা নিয়ে এসেছে।

গত দুদিন আবহাওয়া প্রতিকূল থাকায় এ বছর পর্তুগালের বেশিরভাগ অঞ্চলে খোলা আকাশে ঈদের নামাজ আদায় করার সুযোগ পাননি ধর্মপ্রাণ মুসল্লিরা। ফলে রাজধানী লিসবনসহ পোর্তো, ফারো, ভিলানোভা দা মিলফন্টেস, ব্রাগা, ভিজু ও আলগারভসহ বিভিন্ন শহরের মসজিদ ও ইসলামিক সেন্টারগুলোতে সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। পরিবার-পরিজন থেকে দূরে থাকলেও প্রবাসী কমিউনিটির পারস্পরিক বন্ধন এই দিনে আরও দৃঢ় হয়ে ওঠে।

লিসবনের সেন্ট্রাল মসজিদে ঈদের জামাতে অংশ নিতে সকাল থেকেই ভিড় করেন বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশসহ স্থানীয় পর্তুগিজ মুসলিমরা।

ঈদ উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের ঘরে ঘরে ছিল দেশীয় ঐতিহ্যের ছোঁয়া। হরেক পদের ঐতিহ্যবাহী খাবার রান্না এবং একে অপরের বাসায় উপহার নিয়ে যাওয়ার মাধ্যমে দিনটি উদযাপন করেন তারা। পর্তুগাল প্রবাসী শেখ শাহীন বলেন, “দেশের বাইরে ঈদ করলেও সবাই মিলে নামাজ আদায় ও এই মিলনমেলার মাধ্যমে আমরা দেশের আবহ অনুভব করার চেষ্টা করি।

দেশটির স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংস্থার সহযোগিতায় অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ঈদের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। পর্তুগালের ধর্মীয় সহনশীলতা ও বহুসাংস্কৃতিক সহাবস্থানের এই দৃষ্টান্ত প্রবাসীদের মধ্যে এক অনন্য সম্প্রীতির বার্তা বহন করছে।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন