স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : মাহে রমজান উপলক্ষে চান্দ্রা বাজার মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন
এক নজরে : পবিত্র মাহে রমজান উপলক্ষে চান্দ্রা বাজার মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।.শনিবার (১৪ মার্চ) বিকেলে চান্দ্রা বাজারে ইসলামী ব্যাংক প্রাঙ্গণে এ দোয়া ও ইফ...
মাহে রমজান উপলক্ষে চান্দ্রা বাজার মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন
Watermark Logo
পবিত্র মাহে রমজান উপলক্ষে চান্দ্রা বাজার মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।.শনিবার (১৪ মার্চ) বিকেলে চান্দ্রা বাজারে ইসলামী ব্যাংক প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, উপদেষ্টা মণ্ডলী, সাধারণ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস। এ মাসে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদার করা সবার নৈতিক দায়িত্ব।
ইফতার মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তারা ভবিষ্যতেও সমাজের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন