স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : বাগেরহাটে এম এ সালামের ঈদ উপহার বিতরণ
এক নজরে : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটে মাজেদা বেগম ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ করেছেন মাজেদা বেগম ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও জেলা বিএনপি"র সাবেক সভাপতি এম এ সালাম।বুধবার (১১ মা...
বাগেরহাটে এম এ সালামের ঈদ উপহার বিতরণ
Watermark Logo
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটে মাজেদা বেগম ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ করেছেন মাজেদা বেগম ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও জেলা বিএনপি"র সাবেক সভাপতি এম এ সালাম।

বুধবার (১১ মার্চ) দুপুরে রাখালগাছি বাজারে ইউনিয়নবাসীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফকির মাসুম বিল্লাহ, রাখালগাছি ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক খান গোলজার আলী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি, রফিকুল ইসলাম, শেখ সেলিম উদ্দিন, মোজাফফর শেখ, মোস্তফা মল্লিক, হাওলাদার মনিরুজ্জামান'সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাজেদা বেগম ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও জেলা বিএনপি"র সাবেক সভাপতি এম এ সালাম বলেন, আমরা প্রতি বছরের ন্যায় এবারও মাজেদা বেগম ফাউন্ডেশন এর পক্ষ থেকে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার ১৭টি ইউনিয়ন ও বাগেরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রায় ছয় হাজার ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে। দলীয় নেতা কর্মীদের নিয়ে আমরা প্রতিটি ইউনিটে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করছি। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন