স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : নড়াইলের কালিয়ায় থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
এক নজরে : নড়াইলের কালিয়ায় থানা পুলিশের সফল অভিযানে  ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। নড়াইলের কালিয়ায় মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানে ২১ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে কালিয়া থানা পুলিশ। উ...
নড়াইলের কালিয়ায় থানা পুলিশের সফল অভিযানে  ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
Watermark Logo
নড়াইলের কালিয়ায় থানা পুলিশের সফল অভিযানে  ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। নড়াইলের কালিয়ায় মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানে ২১ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে কালিয়া থানা পুলিশ। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে কালিয়া পৌরসভার পেছনের ঢালাই রাস্তার পাশ থেকে মুজিবুর শেখ (৪০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি কালিয়া পৌর এলাকার মোফাজ্জল হোসেন শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার সময় তার কাছে তল্লাশি চালিয়ে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন কালিয়া থানার এসআই মোহাম্মদ আবু জাফর। এ সময় অভিযানে অংশ নেন এসআই মামুনুর রশীদ, এএসআই রিপন আলী, কনস্টেবল রকিবুজ্জামান ও পার্থ মজুমদারসহ কালিয়া থানার একটি চৌকস টিম।

বিষয়টি নিশ্চিত করে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছি। কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন