স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরকে ঘিরে ভোলা জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা
এক নজরে : পবিত্র মাহে রমজান ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোলা জেলা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।অদ্য ০২ মার্চ ২০২৬, সোমবার, বেলা ১১.০০...
পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরকে ঘিরে ভোলা জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা
Watermark Logo
পবিত্র মাহে রমজান ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোলা জেলা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ০২ মার্চ ২০২৬, সোমবার, বেলা ১১.০০ ঘটিকায় ভোলা জেলা পুলিশ অফিসের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আসন্ন রমজান ও ঈদুল ফিতর উদযাপনকে কেন্দ্র করে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। তিনি উৎসবকালীন সময়ে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রিত রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ করে সাধারণ মানুষের নিরাপত্তা, নির্বিঘ্ন চলাচল এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় রমজান ও ঈদকে কেন্দ্র করে নৌ-পথ ও সড়ক পথে যাতায়াত নির্বিঘ্ন রাখা, বিভিন্ন ঘাটে যাত্রী হয়রানি বন্ধ, অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং ঈদ বাজারে সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ড, র‍্যাব, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর প্রতিনিধিবৃন্দ, লঞ্চ ও ফেরি ঘাটের ইজারাদার, লঞ্চ মালিক সমিতি, সিএনজি মালিক সমিতি, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সমিতি এবং কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ।

সভায় সকল অংশীজন উৎসবকালীন সময়ে জনসাধারণের নিরাপত্তা ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন