নরসিংদীর মাধবদীতে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও পরবর্তীতে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দলটির মতে, এই পৈশাচিক ঘটনার পেছনে স্থানীয় রাজনৈতিক প্রশ্রয় সরাসরি দায়ী। বিবৃতিতে উঠে আসা মূল বিষয়গুলো: ঘটনার ভয়াবহতা: মাওলানা গাজী আতাউর রহমান জানান, মহিষাসুর ইউনিয়নে এক কিশোরীকে প্রথমে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এরপর বিচারের নামে স্থানীয় এক বিএনপি নেতা ওই কিশোরীকে এলাকাছাড়া করেন। এই সুযোগে ধর্ষক চক্র পুনরায় তাকে অপহরণ করে গণধর্ষণ ও হত্যা করে।
রাজনৈতিক প্রশ্রয়ের অভিযোগ: বিবৃতিতে অভিযোগ করা হয়, অপরাধীরা মহিষাসুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির ঘনিষ্ঠ হওয়ায় প্রথম থেকেই বেপরোয়া ছিল। রাজনৈতিক ছায়া না থাকলে অপরাধীরা এতোটা দুঃসাহস দেখাতে পারতো না।
কঠোর শাস্তির দাবি: ইসলামী আন্দোলন এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি তাদের রক্ষাকারী রাজনৈতিক ব্যক্তিদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। বিএনপি নেতৃত্বের প্রতি আহ্বান দলটির মুখপাত্র কেন্দ্রীয় বিএনপিকে উদ্দেশ্য করে বলেন: সারা দেশের কমিটিগুলো দ্রুত সংস্কার করুন। অপরাধী ও অপরাধপ্রবণ ব্যক্তিদের দল থেকে ছেঁটে ফেলুন। অন্যথায় এই সমস্ত অপকর্মের দায় আপনাদের ওপরও পরবে।