স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : জামায়েত নেতা গফুর শিকদার অনরবত সাংবাদিকদের হুমকি
এক নজরে : গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ-এর বিভিন্ন স্থানের মতো ভোলা-৪ সংসদীয় আসন এর মনপুরা উপজেলা-তেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত...
জামায়েত নেতা গফুর শিকদার অনরবত সাংবাদিকদের হুমকি
Watermark Logo
গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ-এর বিভিন্ন স্থানের মতো ভোলা-৪ সংসদীয় আসন এর মনপুরা উপজেলা-তেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনের মনপুরায় মোট ২৪টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে।

ভোট চলাকালে চর ফৈজউদ্দিন  ফকিরহাট দাখিল মাদ্রাসা কেন্দ্রে দায়িত্বরত এক আনসার সদস্যের বিরুদ্ধে দাড়ি পাল্লা  প্রতীকে ভোট  চাওয়ার অভিযোগ ওঠে। অভিযোগকারী কয়েকজন নারী-পুরুষ নির্বাচনের পর্যবেক্ষণ হিসেবে দায়িত্বে থাকা  সাংবাদিক মো:মেহেদী হাসান, আবদুর রহমান সোয়েব, মাসুদকে জানান, সকাল ৭:৩০ মিনিট থেকে আনসার সদস্যের পোশাক পরিহিত   গফুর শিকদার নামের এক আনসার সদস্য নারী ভোটারদের লাইনে দায়িত্ব পালন করার সময় তাদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।

এ বিষয়ে উপস্থিত ৩ সাংবাদিক অভিযোগকারীদের ভিডিও বক্তব্য দিতে অনুরোধ করলে এক ব্যক্তি ভিডিওতে ওই আনসার সদস্যের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে বক্তব্য দেন। পরে সাংবাদিকরা ভিডিও  বক্তব্য টি সংবাদ মাধ্যম ও  সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে তা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর নজরে আসে।

পরে ঘটনার সত্যতা যাচাই করে  সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা অভিযুক্ত আনসার সদস্য মো: গফুর শিকদারকে কেন্দ্র থেকে প্রত্যাহার করেন বলে জানা যায়।

তবে ঘটনার পর থেকে গফুর শিকদার সাংবাদিক মো:মেহেদী হাসান,আবদুর রহমান সোয়েব, মাসুদ  কে কল দিয়ে  হুমকি ধামকি এবং কটুক্তি মূলক কথাবার্তা বলেন।

 এ ছাড়াও 'সংবাদ প্রতিদিন '  ‘মনপুরা রিপোর্টার্স ক্লাব ’ নামের দুইটি ফেইসবুক  আইডি থেকে সাংবাদিক মো:মেহেদী হাসান এর বিরুদ্ধে মানহানিকর পোস্ট, মানসিক চাপ সৃষ্টি এবং মামলা-হামলার হুমকির  অভিযোগ উঠেছে মো: গফুর শিকদার ও মেহেদী নিশান এর বিরুদ্ধে।  

এছাড়া ‘সংবাদ প্রতিদিন’ নামের আরেকটি ফেইসবুক আইডি থেকেও সাংবাদিক মো: মেহেদী হাসানের নামে বিভিন্ন সময়  বিভিন্ন ধরনের মানহানিকর পোস্ট প্রকাশ করা হচ্ছে বলে জানা গেছে।

সাংবাদিকদের দাবি, উপস্থিত ভোটারদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তারা সংবাদ পরিবেশন করেছেন এবং পেসা গত দায়িত্ব পালনের ক্ষেত্রে বাঁধা প্রধান মামলা হামলার হুমকি ধামকি থেকে রক্ষা পেতে প্রশাসনের কাছে  আইনি নিরাপত্তা ও সুরক্ষা চান তারা। 

এ ব্যাপারে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু মুছা জানান, নির্বাচনের দিন নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে এক আনসার সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, যদি ওই সদস্য সাংবাদিকদের হুমকি দিয়ে থাকেন, তবে অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন