ঢাকা | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

ফরিদগঞ্জে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় কর্মসূচি

  • রিপোর্টার : মোঃ নাঈম হোসেন পলোয়ান, ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি: | প্রকাশিত : ২৪ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৬৬৫৭
ফরিদগঞ্জে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় কর্মসূচি ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
কিশোরীদের বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, স্যানিটারি হাইজিন এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা বাড়াতে চাঁদপুরের ফরিদগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘Empowering Her: বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য ও সচেতনতামূলক কর্মসূচি’। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাইনি, স্ত্রী রোগ ও প্রসূতি বিদ্যায় অভিজ্ঞ ডা. মাহবুবা আক্তার।

সোমবার (৩১ আগস্ট) ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD), ফরিদগঞ্জ উপজেলা আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করে হেলথকেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার।

কর্মসূচিতে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন বিভিন্ন শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার পাশাপাশি স্যানিটারি হাইজিন ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া কিশোরীদের বিভিন্ন প্রশ্ন, সংশয় ও প্রচলিত ভুল ধারণা দূর করতে রাখা হয় উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব। এতে তারা বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করার সুযোগ পায়।

আয়োজকদের মতে, বয়ঃসন্ধিকাল কিশোরীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়। এ সময়ে শরীর ও মনে নানা পরিবর্তন ঘটে। এসব পরিবর্তন সম্পর্কে যথাযথ জ্ঞান ও সচেতনতা না থাকলে কিশোরীদের মধ্যে অস্বস্তি, ভয় ও ভুল ধারণা তৈরি হতে পারে। তাই সঠিক স্বাস্থ্যতথ্য পৌঁছে দেওয়া এবং প্রয়োজনীয় বিষয়ে নির্ভয়ে কথা বলার পরিবেশ তৈরি করা এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
কর্মসূচিতে বয়ঃসন্ধিকালীন পরিবর্তন, স্যানিটারি হাইজিন ও উন্মুক্ত প্রশ্নোত্তর—এই তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকরা জানান, কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, আত্মবিশ্বাস তৈরি এবং সুস্থভাবে বেড়ে ওঠার জন্য এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত