ঢাকা | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

মনপুরায় চরে চরে জালের রাজত্ব, তদারকিতে ব্যর্থ মৎস্য অফিস

  • প্রকাশিত : ২৩ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৫৬৬৮৬
মনপুরায় চরে চরে জালের রাজত্ব, তদারকিতে ব্যর্থ মৎস্য অফিস ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
মনপুরা উপজেলায় একের পর এক চরে অবাধে ছড়িয়ে পড়ছে চর ঘেরা জাল । এসব জাল বসিয়ে নির্বিচারে ধরা হচ্ছে ছোট-বড় সব ধরনের মাছ, ধ্বংস করা হচ্ছে মাছের প্রজনন ক্ষেত্র। স্থানীয়দের অভিযোগ, এই অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে মনপুরা উপজেলা মৎস্য অফিসের কোনো কার্যকর তদারকি নেই।

স্থানীয় জেলেদের ভাষ্যমতে, প্রভাবশালী একটি চক্র চরের চারপাশে জাল বসিয়ে দিনের পর দিন মাছ শিকার করছে। এতে করে সাধারণ জেলেরা মাছ ধরার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি নষ্ট হচ্ছে জলজ জীববৈচিত্র্য।

একজন জেলে নাম প্রকাশ না করার শর্তে জানান ,চরের চারদিকে জাল বসানো হয়েছে, আমরা জাল ফেলতে পারি না। ছোট মাছ, পোনা সব শেষ হয়ে যাচ্ছে।

পরিবেশবিদ মনপুরা সরকারি ডিগ্রি কলেজ এর প্রভাষক মোঃ মফিজুল ইসলাম বলেন, এভাবে চর ঘেরা জাল বসানো অব্যাহত থাকলে ভবিষ্যতে মনপুরার নদী ও চরের মাছ সম্পদ মারাত্মক হুমকির মুখে পড়বে। অথচ নিয়ম অনুযায়ী এ ধরনের জাল সম্পূর্ণ নিষিদ্ধ।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক বলেন, আমরা এখন চাই জাল নিয়ে ব্যাস্ত। এই সপ্তাহে আমরা প্রায় সাত টি চাই জাল এবং একটি নৌকা জব্দ করেছি। আমাদের জনবল সংকট থাকার কারনে আমরা চর ঘেরা জালের অভিযান পরিচালনা করতে পারিনা। তারপরে ও আমরা তিনমাসে দুইটি চর ঘেরা জাল জব্দ করেছি। আমাদের অভিযান চলমান আছে।

স্থানীয়দের দাবি, দ্রুত অভিযান চালিয়ে অবৈধ ঝাল অপসারণ ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। নইলে প্রশাসনের নীরবতায় মনপুরার চরের প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য চরম ক্ষতির মুখে পড়বে।

নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফরিদগঞ্জে হেলথকেয়ার ডায়াগনস্টিকে ডা. রাকিবুল ও ডা. মাহাবুবার

ফরিদগঞ্জে হেলথকেয়ার ডায়াগনস্টিকে ডা. রাকিবুল ও ডা. মাহাবুবার