ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ খ্রি.

কিশোরগঞ্জে ১৮ কেজি গাঁজাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

  • রিপোর্টার : নিজাম উদ্দীন, কিশোরগঞ্জ প্রতিনিধি: | প্রকাশিত : ০৩ অক্টো ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৫০৭৬৬
কিশোরগঞ্জে ১৮ কেজি গাঁজাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
কিশোরগঞ্জের কটিয়াদীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৪) বিশেষ অভিযানে ১৮ কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল, ২০২৬) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে কটিয়াদী উপজেলাধীন ফায়ার সার্ভিস সংলগ্ন কটিয়াদী-মঠখলাগামী পাকা রাস্তায় এ অভিযান পরিচালিত হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ শাহজাহান মিয়া (৩৬), সিএনজি চালক মোক্তার হোসেন (২৩) এবং মোঃ রিয়ান সওদাগর (২০)। তাদের সবার বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

​র‌্যাব-১৪, সিপিসি-২ (কিশোরগঞ্জ ক্যাম্প) জানায়, বাংলাদেশকে মাদকমুক্ত করার অঙ্গীকার বাস্তবায়নে র‌্যাব নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি সিএনজি তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে সিএনজির পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৮ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি এবং তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মাদককারবারিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।
​র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃত মাদককারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আলামতসহ কটিয়াদী থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিস্তার রোধে র‌্যাবের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু