ঢাকা | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

মিঠামইনে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি জলিল মিয়া মৌলভীবাজার থেকে গ্রেফতার

  • রিপোর্টার : নিজাম উদ্দীন কিশোরগঞ্জ প্রতিনিধি: | প্রকাশিত : ২৭ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৪০৫৭৮
মিঠামইনে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি জলিল মিয়া মৌলভীবাজার থেকে গ্রেফতার ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
কিশোরগঞ্জের মিঠামইন থানায় দায়েরকৃত চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত জলিল মিয়া (৩৫)-কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। দীর্ঘ এক বছর পলাতক থাকার পর অবশেষে র‍্যাব-১৪ ও র‍্যাব-৯ এর যৌথ অভিযানে মৌলভীবাজার থেকে সে গ্রেফতার হয়।

​মঙ্গলবার (১৯ মে) রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলা সদর থানাধীন সড়ক বিভাগ অফিসের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জলিল মিয়া কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার বাসিন্দা।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ জুন ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে ১০ বছর বয়সী ভিকটিম শিশুটি সিঙ্গারা ও পুরি কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে মিঠামইনের মধ্যগোপদিঘী বাজারে জলিল মিয়ার দোকানে যায়। এ সময় অভিযুক্ত জলিল মিয়া সিঙ্গারা দেওয়ার কথা বলে শিশুটিকে দোকানের ভেতরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

​এই ঘটনার পর ভিকটিমের বাবা বাদী হয়ে মিঠামইন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং-০১, তারিখ: ০১/০৬/২০২৫খ্রি.)।
​মামলা দায়েরের পর থেকেই গ্রেফতার এড়াতে আসামি জলিল মিয়া দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। তাকে আইনের আওতায় আনতে র‍্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

​অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সিপিসি-২, র‍্যাব-১৪ (কিশোরগঞ্জ) এবং সিপিসি-২, র‍্যাব-৯ (শ্রীমঙ্গল)-এর একটি চৌকস আভিযানিক দল যৌথ অভিযান পরিচালনা করে মৌলভীবাজার থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

​র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট মিঠামইন থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্ব

আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্ব