ঢাকা | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

মৌসুমি নিম্নচাপ ঝাড়খণ্ডে, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

  • রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত : ২৫ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৯৮১৪
মৌসুমি নিম্নচাপ ঝাড়খণ্ডে, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূল এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি কিছুটা দিক পরিবর্তন করে ঝাড়খণ্ড ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়তে পারে।
​মঙ্গলবার এক পূর্বাভাসে আবহাওয়া বিশেষজ্ঞ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, নিম্নচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর অঞ্চলে বায়ুচাপের পার্থক্যের তীব্রতা এখনও বেশি। ফলে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় অঞ্চলগুলোর ওপর দিয়ে তীব্র ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

​পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সাথে চলাচলের নির্দেশ দিয়েছে সংস্থাটি।

​অন্যদিকে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত