ঢাকা | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ খ্রি.

পবিত্র মাহে রমজান শুরু; দেশবাসীকে ‘স্বাধীন ৭১’-এর শুভেচ্ছা

  • রিপোর্টার : মোঃ ফয়েজ উদ্দিন, ভোলা : | প্রকাশিত : ০৪ অক্টো ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৬৪২২৩
পবিত্র মাহে রমজান শুরু; দেশবাসীকে ‘স্বাধীন ৭১’-এর শুভেচ্ছা ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728

রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আবারও ফিরে এলো পবিত্র মাহে রমজান। আত্মশুদ্ধি ও সংযমের এই মাসে মুসলিম উম্মাহ মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মাসব্যাপী রোজা পালন করবে।


​পবিত্র রমজান উপলক্ষে দেশের সকল পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে 'স্বাধীন ৭১' পরিবার।


​এক শুভেচ্ছা বার্তায় স্বাধীন ৭১-এর পক্ষ থেকে "রমজান মাস মানুষের মধ্যে ধৈর্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রীয় জীবনেও এই সংযমের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র এই মাসে আমরা কামনা করি, প্রতিটি মানুষের জীবনে শান্তি ও সমৃদ্ধি আসুক।"


​শুভেচ্ছা বার্তায় , বস্তুগত চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে থেকে আধ্যাত্মিক সাধনার মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনে রমজান আমাদের শক্তি জোগায়। বিগত বছরের মতো এবারও নির্ভীক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকবে স্বাধীন ৭১।


​সন্ধ্যায় দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় পর থেকেই শুরু হয়েছে সিয়াম সাধনা।  রাতে সেহরি খেয়ে রোজা শুরু করার সন্ধ্যায় ইফতারের মধ্য দিয়ে প্রথম দিনের সিয়াম পূর্ণ হবে।


​পবিত্র এই মাসে সবার সুখ, শান্তি ও উত্তরোত্তর মঙ্গল কামনা করছে স্বাধীন ৭১।


নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির ৭ চেয়ারম্যান, ৬৮ মেম

চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির ৭ চেয়ারম্যান, ৬৮ মেম